এক্সে অডিও-ভিডিও কল করা যাবে অ্যান্ড্রয়েড থেকেও
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহারকারীরা এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অডিও ও ভিডিও কলিং সুবিধা ব্যবহার করতে পারবেন। এই সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে গত বছরের অক্টোবরে চালু করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) মাধ্যমটির একজন ডেভেলপার এনরিক ব্যারাগান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জানান, আজ থেকে অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। এর জন্য অ্যাপ হালনাগাদ করে নিতে হবে। তবে শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই কল করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরা শুধু কল রিসিভ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে এসব তথ্য জানানো হয়।
যেভাবে সুবিধাটি চালু করবেন
সব অ্যান্ড্রয়েড ওএস চালিত মুঠোফোনে কবে থেকে সুবিধাটি চালু করা হবে তা নিশ্চিত করে জানানো হয়নি। তবে নিজের মুঠোফোনে এক্স অ্যাপ হালনাগাদ করে সুবিধাটি পেয়ে গেছেন অনেকেই।
সুবিধাটি চালু বা বন্ধ করতে প্রোফাইল আইকন থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ নির্বাচন করতে হবে। ‘ডিরেক্ট মেসেজ’ অপশন থেকে পেয়ে যাবেন ‘এনেইবল অডিও অ্যান্ড ভিডিও কলিং’ সুবিধা। এই অপশন থেকেই ঠিক কাদের থেকে কল পেতে চাচ্ছেন তাও নির্বাচন করা যাবে।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনটির খরচ প্রতি মাসে ৩ ডলার থেকে শুরু।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed