জগন্নাথপুরে মাদ্রাসার পেছনে মিললো নারীর দগ্ধ মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক অজ্ঞাত নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ইকড়ছই মাদরাসার পেছনে দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে ও ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed