ঠোট কাটা, তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনে নাম তালিকাভূক্তির আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ক্লাব জালালাবাদ এর আয়োজনে ঠোট কাটা,তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামৃল্যে প্লাস্টিক সার্জারি অপারেশন করা হবে। উক্ত প্লাস্টিক সার্জারি অপারেশন করবেন আমেরিকা, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, তুরস্ক,ও মিশর থেকে আগত রোটা প্লাস্ট ইন্টারন্যাশনালের বিশ্বখ্যাত সার্জন ও মেডিকেল বিশেষজ্ঞবৃন্দ।
আগ্রহী ঠোট কাটা, তালুকাটা ও বার্ন (পোড়া) রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে জালালাবাদ রোটারি হাসপাতাল মানিকপীর রোড সিলেট। মোবাইল: ০১৭২৬-৬৮১৯৬২, ০১৭১৪-০৪০০৭৮, ০১৭১১-৩২০৬৩৬, ০১৭১২-৩৬১৭৭৭, ০১৭১১৪-৮৪৩৯৩, ০১৭১২-৬৮৭৮০৭। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মিরবক্সটুলা সিলেট। মোবাইল: ০১৭৩০৬৩৯০২৪, ফোন: ৮৮০২৯৯৬৬৩৬১২২, ৮৮০২৯৯৬৬৩৬১২৩।
উপরোক্ত ঠিকানায় নাম তালিকা ভুক্তির জন্য রোটাপ্লাস মিশন ২০২৪ বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ডা. মনজুরুল হক চৌধুরী আগ্রহী রোগীদের অনুরোধ জানিয়েছেন।
তালিকাভুক্ত রোগীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগী বাছাই করা হবে এবং ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অপারেশন করা হবে।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed