সিলেটের বড়শালা থেকে ৭ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বড়শালা এলাকার নয়াবাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. জুবেল (২৮), মো. জুনেদ (২৪), মো. মোখলেছ মিয়া (৩৭), রাজ্জাক হোসেন (৩৭), শরীফ আহমেদ (১৯), মো. কামরুল হাসান (৩২) ও মো. হোসেন মিয়া (৩৬)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed