Main Menu

ডোমার উপজেলায় কৃষি প্রদর্শনীর উপকরণ বিতরণ

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ পোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েস ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে কৃষক গ্রুপে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ই জানুয়ারী) বিকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রুপ কৃষকদের মাঝে গম, ধান, সার, কীটনাশক ও সাইনবোর্ড প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃরফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম আবুবক্কর সাইফুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী, মো:আজিজুল ইসলাম জেলা প্রশিক্ষণ অফিসার নীলফামারী, মো:জাকির হোসেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী, শাহিনা বেগম অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী প্রমুখ।

যেসব উপকরণ গম (বারি-৩৩) ১২০ কেজি, ইউরিয়া ১২০ কেজি, ডিএপি ১২০ কেজি, পটাশ ১০০ কেজি, জিপসাম ৫০ কেজি, দস্তা ১০ কেজি ও বোরন ৫ কেজি।

(বিনা ধান-২৫) ২০ কেজি, ইউরিয়া ২০০ কেজি, ডিএপি ১৫০ কেজি, এমওপি ১২০ কেজি, দস্তা ৫ কেজি, জিপসাম ৬০ কেজি, বোরন ৩ কেজি, কেচো সার ১৫০ কেজি।

এসব উপকরণ কেতকীবাড়ী, পাঙ্গা মটুকপুর, ডোমার বড়রাউতা, হরিণচড়া ও বড়াগাড়ী ইউনিয়নের পার্টনার গ্রুপের মাঝে দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed