সিলেটে ৫টিতে নৌকা বিজয়ী, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় ও কেন্দ্র থেকে ঘোষিত প্রাপ্ত ফল অনুযায়ী সিলেট-১ আসনে ড. একে আব্দুল মোমেন (নৌকা), সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী (নৌকা), সিলেট-৩ আসনে হাবিবুর রহমান (নৌকা), সিলেট-৪ আসনে ইমরান আহমদ (নৌকা), সিলেট-৫ আসনে মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী (কেটলি) ও সিলেট-৬ আসনে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ (নৌকা)। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি।
সিলেট-১ আসনে আসনে বিপুল ভোটের ব্যবধানে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ড. মোমেন ভোট পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৫৪৬টি। তার সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি প্রতিদ্বন্দি প্রার্থীরা। তার প্রতিদ্বন্দ্বি চার প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। তারা হলেন- আবদুল বাছিত (ছড়ি) ৯০৭ ভোট, ইউসূফ আহমদ (আম) ৯৬৩ ভোট, ফয়জুল হক (মিনার) ২ হাজার ১৯৩ ভোট ও সোহেল আহমদ চৌধুরী (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট।
সিলেট-২ আসনে ‘নৌকা’ প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন ৭৮ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ‘ট্রাক’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট। শফিক-মুহিব ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী অপর প্রার্থীদের মধ্যে ‘লাঙ্গল’ প্রতীকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ৬ হাজার ৮৭৪ ভোট, ‘উদিয়মান সূর্য্য’ প্রতীকে বর্তমান এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান ১ হাজার ৯২২ ভোট, ‘সোনালী আঁশ’ প্রতীকে আব্দুর রব মল্লিক ৯৪৪ ভোট, ‘আম’ প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন ২৫৩ ভোট এবং ‘ডাব’ প্রতীকে কংগ্রেস’র মো: জহির ১৮৫ ভোট পেয়েছেন।
তবে ভোটের দিন দুপুরের পরই অনিয়মের অভিযোগ তুলে একযোগে চার প্রতিদ্বন্দি প্রার্থী মুহিবুর রহমান, ইয়াহইয়া চৌধুরী, মোকাব্বির খান ও আব্দুর রব এই নির্বাচন প্রত্যাখ্যান করেন।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে ৮০ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে ৩৫ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।
এই আসনটিতেও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ডা. দুলাল ও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান।
সিলেট-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ১১ ভোট। এছাড়া ওই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট।
তবে এই আসনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ভোট প্রত্যাখ্যান করেন তৃণমূল বিএনপির আবুল হোসেন।
সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে ৪৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৫১ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবীর ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৬৭ ভোট।
সিলেট-৬ আসনে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে ৩৩ হাজার ৬০৪ ভোট।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed