মৌলভীবাজার-২, বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী নাদেল
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল।
স্থানীয় নির্বাচনী এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- আসনের মোট ১০৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল পেয়েছেন ৭৩ হাজার ৫২৮ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ১৬৮ ভোট। একই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী এমএম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫৭৫ ভোট।
তবে ভোট চলাকালীন অনিয়মের অভিযোগে এই দুই প্রার্থীই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সরে দাঁড়ান।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed