Main Menu

সিলেট মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বাকশালী সরকার শুধু গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেনি, নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সরকার তাদের সমর্থনপুষ্ট গুটিকয়েক সুবিধাবাদী ও দালাল পার্টির লোককে প্রার্থী করে নির্বাচনী বৈতরণী পার হতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। পাতানো নির্বাচনের জন্য রাষ্ট্রের হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন কমিশন গণবিরোধী কাজ করে যাচ্ছে। সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনের ৭ জানুয়ারীর পাতানো নির্বাচন বর্জনে সিলেটবাসী ঐক্যবদ্ধ। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া দেশে যে কোন প্রহসনের নির্বাচনে গণতন্ত্রকামী মানুষ ভোট দিতে যাবেনা।

বুধবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর শাহপরান পশ্চিম থানার শিবগঞ্জ তেররতন এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা শাহেদ আলী, আব্দুল্লাহ আল মাসুদ ও আবু হাসানসহ শাহপরান পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বুধবার নগরীর বিভিন্ন থানার উদ্যোগে পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

Manual8 Ad Code

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জামায়াতের আহ্বানে চলমান গণসংযোগে ভোট বর্জন গণআন্দোলনে রূপ নিতে যাচ্ছে। বাকশালী সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির আহ্বান জানান তারা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code