Main Menu

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার (২ জানুয়ারি) হেনা বেগম (৫০) নামক এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত হেনা বেগম উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় সিলেটগামী একটি বগি ও ইঞ্জিনবাহী ট্রেনের নিচে কাটা পড়েন হেনা বেগম। এতে হেনা বেগমে হাত মাথা ও দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার হেনা বেগমকে মানসিক ভারসাম্যহীন দাবি করে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চায়।

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চায়। ফলে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed