Main Menu

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরন ও বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রানকেন্দ্র বন্দরবাজার, লালবাজার ও বারুতখানায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ১লা জানুয়ারি সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরনে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
এসময় মুক্তিকামী জনতা করতালি দিয়ে স্বাগত জানান এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, অবৈধ তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শ্লোগান দিয়ে একাত্মতা প্রকাশ করেন।

লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed