মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ইংরেজী নববর্ষের শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক: শেষ হচ্ছে ইংরেজী পুরানো বছর। আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে নতুন বছর। বিশ্বজুড়ে সর্বস্থরের মানুষ মেতে উঠবেন নতুন বছরকে বরণের উৎসবে। সেই সাথে বিদায় দিবেন চলতি ২০২৩ সালকে।
ইংরেজী নববর্ষ উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ বিদেশে অবস্থাননরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, চলতি ২০২৩ সালটি বাংলাদেশের মানুষ তথা সিলেটবাসীর জন্য একটি অত্যন্ত স্মরণীয় বছর ছিলো। আমরা এ বছরে অনেক কিছু অর্জন করেছি। মোটামুটি সুখ দুঃখ আর হাসি কান্না মিলিয়ে আমরা ৩৬৫ দিন অতিক্রম করেছি।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় আজ মধ্যরাতে আমরা বরণ করবো ইংরেজী নতুন বছর ২০২৪ সালকে। এ বছরের শুরুতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগন ভোট উৎসবে মেতে উঠেছেন। প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। এই ভোট উৎসবের মধ্যেই ১ জানুয়ারীকে আমরা বরণ করবো।
নতুন বছরটিও সবার জন্য স্মরণীয় এবং বর্ণিল হয়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed