সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ঘোষিত চলমান ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল।
রবিবার বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেকের নেতৃত্বে নগরীর জিন্দাবাজার এলাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, যুবদল নেতা কয়েস আহমদ, জামিল আহমদ, আলি আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামিম, প্রানেষ দে, জুয়েল আহমদ জুবেদ, আবু হানিফ, আব্দুল মালেক, এমাদ উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন গেদু, রিয়াজ আহমদ, সজিবুর রহমান রুবেল, সাইদ আহমেদ দিপক, হাসান আহমদ রাসেল, রাহাত আহমদ টিপু, রানা শাহ, মিজান আহমদ ও মিনহাজ আহমেদ মিনার প্রমূখ।
লিফলেট বিতরণকালে মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন- ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটের নামে জাতির সাথে তামাশা শুরু করেছে। নিজ দলের প্রার্থীদের ডামি সাজিয়ে নির্বাচনকে হাস্যরসে রুপান্তরিত করেছে। দেশপ্রেমিক কোন দল যেমন প্রহসনের নির্বাচনে অংশ নেয়নি, তেমনী দেশপ্রেমিক জনতাও প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবেনা। ভোটের নামে তামাশা বন্ধ করতে হবে। রাষ্ট্রের টাকা নষ্ট করে ভোটের নামে জাতির সাথে প্রতারণার জন্য সরকারের সাথে সাথে কথিত নির্বাচন কমিশনের কর্তাব্যক্তিদেরও জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
Related News
৩০ অক্টোবর ঢাকায় সমাবেশ সফলে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩০Read More
সিলেটে দুই ফুডকার্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেRead More



Comments are Closed