ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেল গ্রেফতার
ছাতক প্রতিনিধি: ছাতকের ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান, জামাত নেতা অ্যাডভোকেট সুফি আলম সোহেলকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের গণেশপুর খেয়াঘাট থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। থানা পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অ্যাডভোকেট সুফি আলম সোহেল উপজেলার ইসলাম পুর ইউনিয়নের মধ্য গনেশপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম তাঁকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
« বিএনপির নতুন কর্মসূচি, বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল (Previous News)
(Next News) কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু »
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed