পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের মানববন্ধন
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা শহরের শহিদ মিনার চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন উপলক্ষ্যে জেলা জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও দুর্বার নেটওয়ার্ক এর যৌথ উদ্যোগে রবিবার সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় এর চেয়ারম্যান মুনিরা পারভিন এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মালেকা ইয়াসমিন, আক্তারুন নাহার সাকি, এ কে এম ওয়াহিদুজ্জামান, কে এম দিলকুশা প্রধান বিপ্লবী প্রমুখ।
মানববন্ধনে নারী নির্যাতন প্রতিরোধে সমাজের দৃষ্টিভঙ্গী পরিবর্তনের আহান জানান বক্তারা। বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। যার মধ্যে অন্যতম হলো, নারীর ক্ষমতায়ন, চাকরি ক্ষেত্রে নারীর প্রধান্য, নির্যাতিত নারীদের সাহায্য প্রদান। নারী পুরুষের সকল বৈষম্য দূর করতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলে মানববন্ধনে উল্লেখ করেন বক্তারা।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual2 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual4 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed