ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ২০
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। তবে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এগারসিন্দুর বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা।
উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed