পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গণঅনশন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কোতোয়ালী থানা শাখার নেতৃবৃন্দ র্যালি সহকারে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।
গত ১৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচীতে র্যালি সহকারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কোতোয়ালী থানা শাখার সভাপতি পান্না লাল রায়, সহ সভাপতি শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক সৌমৃত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান অরুপ রায়, কোতোয়ালী থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমল কপালী, কনিপ দে, সিনিয়র সদস্য শ্যামল চন্দ্র দে, কানু পাল, বিশ্বজিৎ কর প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের ক্ষমতাসীন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
পরে নেতৃবৃন্দ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচীতে উপস্থিত হয়ে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed