বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ নারী আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
আটক কল্পনা বেগম (৪৬) জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌর এলাকার দূর্য্যাকাপন গ্রামের তুহিনের বাড়ির রাস্তা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ ৩৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী আন্ত:বিভাগীয় ইয়াবা কারবারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার রুমেন আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক হয়। এই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More



Comments are Closed