গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে জেলা পরিষদ পঞ্চগড এডিপি সাধারণ বরাদ্দের আওতায় অসচ্ছল মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এসকল বাইসাইকেল বিতরণ করেন।
পঞ্চগড় জেলা পরিষদের এডিপির সাধারণ বরাদ্দের অর্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৮ জন গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৮ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় অন্যানের মধ্যে বোদা পৌর মেয়র আজাহার আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন, অখিল চন্দ্র ঘোষ শিষা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed