ডোমারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাযার নামাজে বাধা ও গায়েবে জানাজায় পুলিশি হামলা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ডোমার রেলগেট থেকে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটির নেতৃত্ব দেন ডোমার উপজেলা জামায়াতের ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মো. আবুল কাসেম।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডোমার বনোয়ারীর মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাফেজ আব্দুল হক, আবু বকর সিদ্দিক, নুর কামাল, রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচী শেষে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।
এদিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে নিয়ে উক্ত কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। শান্তিপূর্ণ এই কর্মসূচীকে বাধাগ্রস্ত করতে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান জামায়াতের জেলা নেতৃবৃন্দ।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual4 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual4 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed