সিলেটের ২৯ স্থানে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ২৯ স্থানকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এসব স্থানে আগামি ১৭ আগষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মিছিল-সমাবেশে সহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
২০২৩ সালের এইচএসসি, এইচএসসি ভোকেশনাল/বিএম ও আলিম পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (১৪ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম)।
তিনি এইচএসসি, এইচএসসি ভোকেশনাল/বিএম ও আলিম পরীক্ষা-২০২৩ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ আগষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০২৩ সালের এইচএসসি, এইচএসসি ভোকেশনাল/বিএম ও আলিম পরীক্ষার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
এই সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন নিম্ন বর্ণিত পরীক্ষা কেন্দ্র সমূহে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই আদেশ ১৭ আগষ্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত বলবৎ থাকবে।
এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষা কেন্দ্র সমূহ হলো-
সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট মদন মোহন কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, আম্বরখানা গালর্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, দক্ষিণ সুরমার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ, দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুমরার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, রেবতী রমন উচ্চ বিদ্যালয়, ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোগলাবাজার থানাধীন জালালপুর ডিগ্রি কলেজ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, জালালপুর উচ্চ বিদ্যালয়, টিলাগড় এলাকার সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed