Main Menu

দেশের জনগণ অবৈধ সরকারের পতন চায় : খন্দকার মুক্তাদির

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছেন। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করছে সরকার। সর্বক্ষেত্রে লাগামহীন দলীয়করণের ফলে যোগ্যতা সত্ত্বেও মেধাবী তরুণদের সরকার চাকরি দিচ্ছে না। তাদের অপরাধ, তারা ফ্যাসিবাদকে সমর্থন করেনা। এই সরকারের কাছে জনগনের মৌলিক অধিকারই নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশের জনগণ এ অবৈধ সরকারের পতন চায়।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

Manual8 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারে না। তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান শাসন ব্যবস্থায় অবৈধ দখলদার সরকার তাদের কর্তৃত্ব বজায় রাখতে চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের সুযোগ করে দিচ্ছে। যদি জনসমর্থিত ও জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে বর্তমান খাদ্যপণ্যের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটত না। ভোটবিহীন সরকারের পতনের দিন গণনা শুরু হয়েছে। দেশের মুক্তিকামী জনতা মাফিয়াদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ের বিষাদের সুর বাজছে এখন। এ কারণে জনবিচ্ছিন্ন ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির, বেপরোয়া হয়ে উঠেছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নিশিরাতের সরকারের পতন আন্দোলনে রাজপথে নামতে হবে।

Manual4 Ad Code

সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এড.আশিক উদ্দিন আশুক, হাজী শাহাব উদ্দিন, মামুনুর রশীদ, লিলু মিয়া, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, নুমান উদ্দিন মুরাদ, মুশিকুর রহমান মুহি, এড. আহমেদ রেজা, আব্দুল হাফিজ, জসীম উদ্দিন, এম. মুজিবুর রহমান, আলী আকবর, জসিম উদ্দিন, ইসমাইল হোসেন সেলিম, নজরুল ইসলাম, শিব্বির আহমেদ রনী।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সামিয়া বেগম চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, এড. মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, মকসুদ আহমদ, জসিম উদ্দিন, শফিকুর রহমান, গৌছ আলী, মোঃ মাহবুব আলম, মিজানুর রহমান রুমেল, এড. আল আসলাম মুমিন, লোকমান আহমদ, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলাউদ্দিন রিপন, আজিজুর রহমান, জালাল খান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, আসাদ উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, রুহেল আহমেদ চেয়ারম্যান, বখতিয়ার আহমদ ইমরান, মনিরুজ্জামান উজ্জল, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু, জাহেদ আহমদ, সারোয়ার হোসেন, ইন্তাজ আলী, ইসলাম উদ্দিন, সুহেল ইবনে রাজা প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code