ভারত ভ্রমণে লাগবে না করোনা টিকার সনদ
বৈশাখী নিউজ ডেস্ক: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের বাধ্যতামূলক করোনা টিকা সনদ প্রদান শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কেবল পাসপোর্ট ভিসা থাকলে যাতায়াত করা যাবে দুই দেশের মধ্যে। এতে ঝামেলামুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের।
দেশ এবং বিশ্বের বর্তমান করোনা পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুহার সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে দেশের সবগুলো স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দর ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিঠির অনুলিপি পাঠানো হয়।
এতে বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো টিকা সনদ বা করোনা পরীক্ষার কাগজ ছাড়া পাসপোর্টধারীরা ভারত যাতায়াতের সুযোগ পান বলে জানায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, প্রতিদিন গড়ে ৭ হাজার পাসপোর্টধারী দুই দেশের মধ্যে যাতায়াত করে। যাদের ৫০ শতাংশ চিকিৎসা, ৩৫ শতাংশ দর্শনীয় স্থান ভ্রমণ, ৫ শতাংশ ব্যবসা ও ১০ শতাংশ উচ্চ শিক্ষা গ্রহণে ভারতে যায়।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা লক্ষিন্দার কুমার দে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছি। এখন থেকে করোনার সব শর্ত শিথিল করা হয়েছে। টিকা সনদ বা করোনা পরীক্ষার কোনো কাগজ ভারত ভ্রমণ কিংবা ফেরার সময় লাগবে না। এ-সংক্রান্ত নির্দেশনা ইমিগ্রেশনে টানানো হয়েছে।’
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed