ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় ২ ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের আত্রায় নদীর ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সৈয়দপুর মহাসড়কের আত্রাই নদীর ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর থানার ফুলবন গ্রামের মোকছেদুল হকের ছেলে সাকিবুল ইসলাম সজীব (২০) ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
দিনাজপুর কোতোয়ালি থানার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
« ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ (Previous News)
(Next News) নোয়াখালীতে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু »
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed