ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মমিন (৪০)। তিনি রাজবাড়ীর কালুখালীর বোয়ালপাড়া গ্রামের গুলজার খানের ছেলে।
আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪০), মোহাম্মাদ আলী শেখ (৬০) ও বায়েজিদ সিকদার (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দু’জন মারা যান।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জুয়েল সরকার জানান, দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আসার পর মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, খুলনা থেকে চারজন রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। ট্রাকটি ঢাকা থেকে একটি এক্সকাভেটর (ভেকু মেশিন) বোঝাই করে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে দুইটার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed