সিলেটের সাদাপাথরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
এর আগে গত রোববার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ওই যুবক। পরে ফায়ার সার্ভিস ও পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে কাজ করলে প্রায় ৪৪ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম আবদুস সালাম (২৩)। তিনি ঢাকার মিরপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে।
মরদেহ উদ্ধারের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে। এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
প্রসঙ্গত, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। গত রোববার দুপুরের দিকে সাদাপাথরে পৌঁছে তারা পানিতে নামেন। দুপুর আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed