Main Menu

সিলেটে ঈদের দিনে যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ঈদের দিনে এক যুবক আত্মহত্যা করেছেন। নগরীর দক্ষিণ সুরমা এলাকার কমদতলি বাস টার্মিনাল সংলগ্ন বাগানে একটি গাছ থেকে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে আত্মহননকারী যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

তিনি বলেন- সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবক আত্মহত্যা করেছেন। তার নাম-ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed