ডোমারে হাসপাতালে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১০ শয্যা মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (২৪ জুন) দুপুরে চিলাহাটি বাজারে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিক মানুষ চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের ব্যানারে স্থানীয় স্বাস্থ্য উপকেন্দ্র ও ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্রে চিকিৎসা সেবা চালুর দাবীতে এই মানববন্ধন করেন।
তারা জানান, তিন বছর আগে ডোমার উপজেলার চারটি ইউনিয়নের মানুষের একমাত্র অবলম্বন স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে ১০ শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন করা হয়। আধুনিক চিকিৎসার নানা উপকরন সহ কল্যান কেন্দ্রটি নির্মান শেষ হয় দুই বছর আগে। কিন্তু এরপর ডাক্তার, টেকন্লেজিষ্ট বা ওষুধ সরবরাহ না করে কর্তৃপক্ষ এটি ফেলে রাখে।
এদিকে পুরোনো স্বাস্থ্য উপকেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা বিঘ্নিত। এলাকাবাসী বলছে উচ্চ পর্যায়ে বারংবার যোগাযোগ করার পরও কল্যান কেন্দ্র বা স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা সেবা চালু করা যায়নি । অচিরেই এই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দলোনে নামবেন তারা।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed