‘টাইটানের পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই’
আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন ‘টাইটান’ এর পাঁচ আরোহীর সবাই মারা গেছে। তাদের মরদেহও হয়তো কখনও খুঁজে পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডাইভ পরিচালনাকারী সংস্থা ওশানগেট এক বিবৃতিতে টাইটানে মৃত্যু হওয়া পাঁচ ব্যক্তিকে ‘সত্যিকারের অনুসন্ধানকারী’ হিসেবে আখ্যা দিয়েছে।
মার্কিন কোস্টগার্ড টাইটানিকের ধ্বংসাবশেষের পাশেই নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছে।
এক সংবাদ সম্মেলনে অনুসন্ধান অভিযানে নেতৃত্ব দেওয়া মার্কিন কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার এডমিরাল জন মাগার বলেন, টাইটানের ৫টি বড় টুকরো পাওয়া গেছে। ভয়ংকর বিস্ফোরণের ফলেই টাইটান ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই পাঁচজনের লাশ হয়তো কখনও আমরা খুঁজে পাবো না।
সাবমেরিনে থাকা যাত্রীরা হলেন- ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং (৫৮), ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশনগেটের শীর্ষ নির্বাহী স্টকটন রাশ (৬১) ও সাবমেরিনটির চালক ও ফরাসি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা পল হেনরি নারগিওলেট (৭৭)।
এর আগে, গত ১৮ জুন সকালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য সমুদ্রের অতল গভীরে ডুব দেয় সাবমেরিনটি। এর কিছুক্ষণ পরই সমুদ্রের ওপরে থাকা জাহাজের সঙ্গে সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed