মহাসড়কে ৪ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহায় মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২২ জুন) গণপরিবহনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় সড়ক পথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন (২৬-২৯ জুন) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, গার্মেন্টস সামগ্রী, পচনশীল দ্রব্য, ওষুধ, কাঁচাচামড়া, সার, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানিবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা রাখতে হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed