শ্রীমঙ্গলে বজ্রপাতে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনায় বজ্রপাতে ইমাম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইমাম ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের মালেক মিয়ার ছেলে।
শুক্রবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভুনবীর চৌমুহনা সংলগ্ন খোলা মাঠে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম হোসেন ওই রাইস মিলে কাজ করতো। বৃষ্টির সময় রাইস মিলের বাহিরে খোলা মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বলেন, মৃত অবস্থায় স্থানীয়রা এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) স্বদ্বীপ তুলকদার বলেন,‘নিহতের পরিবারকে তাৎক্ষনিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সাহায্য সহযোগিতা করা হবে।’
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed