শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার সিলেট নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এসমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট কর্তৃক ১৩২/৩৩ কেভি কুমারগাও গ্রীড উপকেন্দ্র, ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডার সহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ জুন) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
অপরদিকে ৩৩/১১ কেভি উপশহর উপকন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৬ জুন) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
Related News
৩০ অক্টোবর ঢাকায় সমাবেশ সফলে সিলেটে মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৩০Read More
সিলেটে দুই ফুডকার্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেRead More



Comments are Closed