Main Menu

ছাতক-দোয়ারাবাজারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

বজ্রাঘাতে নিহত দুই জেলে হলেন দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল (৪২) এবং অপরজন ছাতক উপজেলার আমীর আলী।

সকালে নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা বেলা এগারোটার দিকে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান আহমদ। তিনি জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, সকালে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। বজ্রাঘাতে তাদের শরীরের পোড়া ক্ষতচিহ্ন আছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed