হবিগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে গজনাইপুর ইউনিয়নে শিশুকে ধর্ষণের ঘটনায় ইমাম আবু তাহের (৩২) কে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
তিনি গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের একটি মসজিদের ইমাম ও আব্দুস সোবহানের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৭ জুন) সকালে প্রতিদিনের ন্যায় মাহমদপুর গ্রামের জামে মসজিদে আরবি পড়তে যায় স্থানীয় প্রতিবন্ধী এক শিশু। এক পর্যায়ে মসজিদের বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে মসজিদের ইমাম। পরে ওই প্রতিবন্ধী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে অবগত করে।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় খবর পেয়ে গোপলার বাজার (তদন্ত) কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ওই কিশোরীর বক্তব্য গ্রহণ করেন। পরে রাতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু তাহেরকে আটক করে।
শুক্রবার ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পিতা অভিযুক্ত আবু তাহেরকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুপুরে আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed