সিলেটের নাজিরবাজারে দুর্ঘটনা, দুই চালকের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে এ মামলা করেছেন। ইজাজুলের বাবা বুধবারের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা জানান, ১৫ জন শ্রমিক নিহতের ঘটনায় পিকআপ ও ট্রাকচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা এখনও পলাতক। পুলিশ তাদের গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ গাড়ির নাম্বার দিয়ে মালিকের সন্ধান চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, সিলেট নগরী থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে আরও একজনের মৃত্যু হয়।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed