প্রচণ্ড গরমে বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রচণ্ড গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই। আজ নতুন সিদ্ধান্ত হলো ৮ জুন বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বুধবার (৭ জুন) এ কথা জানান।
এর ফলে বাস্তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তিন দিন ছুটি হবে। কারণ পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এর আগে তীব্র দাবদাহের কারণে গত রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়।
এরপর গত সোমবার গরমের কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠদানও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখাসহ বেশ কিছু নির্দেশনা মানতে বলা হয়।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed