কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ, মোনাজাতে কান্নার রোল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দুরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারণে যখন বর্তমানে বিভিন্ন ফসলাদী, পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন। তখন বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত আদায় করেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শত শত ধর্মপ্রাণ মুসল্লী।
মঙ্গলবার (৬ জুন) সকাল সোয়া ১১টায় আদমপুর এম,এ,ওহাব হাইস্কুল মাঠে বিভিন্ন গ্রাম থেকে পাঁচ শতাধিক মানুষ ইসতেকার নামাজে অংশ গ্রহণ করেন।
নৈনারপার বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান এর ইমামতিতে নামাজ শেষে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লীদের কান্নার রোলে পরিবেশ ভারি হয়ে উঠে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed