Main Menu

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এ চক্ষু শিবির হয়। এতে প্রায় ৬শত রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৮০ জন বাছাইকৃত ছানীপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১২০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুর পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। চক্ষু শিবিরে সেবা প্রান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. আব্দুল মান্নান, ডা. সৈয়দ জিসান আহমেদ, ডা. মোজাহের হুসেন।

দিনব্যাপী চক্ষু শিবির পরিদর্শন করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাংবাদিক জয়নাল আবেদীন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুুল বশর জিল্লুল, মাওলানা লিয়াকত আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed