লুটকৃত হাজার হাজার কোটি টাকা উদ্ধার ও জ্বালানী খাতে ভর্তুকি দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক এক সভা ৩ জুন শনিবার বিকাল ৪টায় সিলেট নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় গত ১৮ মে-২০২৩ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ওয়াশা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ১৬ মে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন, ওয়াসাকে তাকসিম খান দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। ১৬ মে-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত শত কোটি টাকার ভর্তি বাণিজ্য মতিঝিল আইডিয়াল কলেজ ৯ বছরে অবৈধ ভর্তি ২৮০৫টি। ভর্তি প্রতি গড়ে লেনদেন ৪ লাখ টাকা। ১৯ মে ২০২৩ তিতাসের একের পর এক শাস্তিযোগ্য অপরাধ ও গ্যাস সম্পদ লুট, পাশাপাশি ভোক্তাদের টাকা লুটপাটের বিষয় ক্যাবের উদ্যোগে বিইআরসিতে অভিযোগ দায়ের। ৫ মে ২০২৩ দৈনিক আমাদের সময়ে প্রকাশিত ব্যাংকের ৬৬ কোটি টাকা মেরে সপরিবারে দেশ ছাড়ানে গাজীপুরের শ্রীপুরের উজিলা গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান মঞ্জুরুল হাসান রতন। ২৯ এপ্রিল ২০২৩ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষিপুরের সাবেক এমপি শহিদুল ইসলামের বিরুদ্ধে মানব পাচারের মাধ্যমে ৩৮ কোটি ২২ লাখ টাকার তথ্য পেয়েছে সিআইডি। ৭ এপ্রিল ২০২৩ দৈনিক কালবেলায় প্রকাশিত ডিজিটাল ব্যবসার ফাঁদে লুটে নিয়েছেন ৩৯ কোটি টাকা। ডিজিটাল বিজনেস প্লাস নামের কর্ণদার রাজশাহীর রাজিব ও তার স্ত্রী জিন্নাত ফাতেমা, ১০ এপ্রিল ২০২৩ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ব্যাংক ঋণের টাকায় বিলাশী জীবনের অধিকারী, শত শত কোটি টাকা আতসাৎকারী রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনিউ হেমলেস টাওয়ারের বাসিন্দা সেলিম চৌধুরী, ১০ এপ্রিল ২০২৩ দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত গরীব সেজে হাজার হাজার কোটি টাকা হাতলো শিকদার গ্রুপ। গরীবের জন্য কর্জে হাসানার বিধান কাজে লাগিয়ে বিপুল পরিমাণ ঋণকে কর্জে পরিণত করে নিয়েছে। ১৬ এপ্রিল ২০২৩ কালবেলায় প্রকাশিত ৩ বিচারপতি ৪ বছর বিচার কার্যের বাইরে দুর্নীতি ও গুরুতর অসদাচারনের অভিযোগে ২০১৯ সালে বিচার কাজ থেকে সরিয়ে দেয়া হয়। অথচ তাদের বেতন-ভাতা, রাষ্ট্রীয় প্রটোকাল সহ সুযোগ সুবিদ ভোগ করছেন, এতে বিগত ৪ বছরে রাষ্ট্রের ১০ কোটি টাকা খরচ হয়েছে। ১২ এপ্রিল দৈনিক আমাদের সময়ে প্রকাশিত দুর্নীতিতে সম্পৃক্ত দুদক কর্মকর্তার সম্পদের পাহাড়, ঢাকায় ফ্লাট, গাড়ী, গ্রামে স্ত্রী ও মেয়ের নামে হাজার শতক জমি ও বিভিন্ন কোম্পানীতে লাখ লাখ টাকা বিনিয়োগ। ২০ এপ্রিল প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত ৪ বছরেও কোষাগারে জমা হয়নি সুনামগঞ্জ হাওর উন্নয়নের দুর্নীতি মাধ্যমে আত্মসাতের কোটি কোটি টাকা। ৫ মে দৈনিক সমকালে প্রকাশিত চট্টগ্রামের মোবাইল ব্যাংকিং এর নামে একটি ডিস্টিবিউটার আল কাদের এন্ড কোম্পানী ৪৬ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
উপরোক্ত সংবাদের বিষয় নিয়ে আলোচনা করে বক্তাগণ তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
বক্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অকার্যকর থাকায় দুর্নীতিবাজরা লুটপাটের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অন্যদিকে সরকার মহোদয় দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা ভন্ডামীর শামিল। সাফকথা, লুটকৃত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুত খাতে ভর্তুকি প্রদান চায় দেশবাসী। বিশ্বব্যাংকের কথায় ভর্তুকি তুলে দেয়ার প্রস্তাব দেশবাসী মানে না।
সভায় আগামী ১২ জুন দুর্নীতি বন্ধের লক্ষ্যে বিভিন্ন দাবীনামা সম্বলিত ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিট বাণিজ্য বন্ধ ও সুচিকিৎসা, সিলেট নগরীর দখলমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত সিলেট নগর গড়ে তোলার দাবীতে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed