কুয়েতে ভয়াবহ আগুনে দুই বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দুজন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১ জুন) স্থানীয় সময় বিকেলে আবাসিক ভবনের (আরবি) তিন তলা বাড়িতে ভয়াবহ এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
আগুনে মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশের দুইজন। এদের একজনের নাম ইমরান হোসেন। বয়স ৪১ বছর। পিতা আবুল হোসেন। আরেক জনের নাম এখনও জানা যায়নি।
খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দু’জন আহত হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed