Main Menu

গোলাপগঞ্জে স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে শাহেদ আহমদ (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুন) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ ওই গ্রামের সোয়া মিয়ার ছেলে। তিনি এক কন্যা সন্তানের পিতা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মাস আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দেয়। এরপর থেকে মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার পরিবারের সকলের অগোচরে রাতের কোন এক সময় গোয়ালঘরের ভিতরে কাঠের বর্গার তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বিকাশ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে বউ ছেড়ে যাওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন।

Share





Related News

Comments are Closed