তাহিরপুরে ধর্ষণের শিকার কিশোরী ৫ মাসের অন্ত:সত্ত্বা!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে এক কিশোরীকে (১৩) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বর্তমানে ওই কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৩০ মে) রাতে তাহিরপুর থানায় রেজাউল মিয়া (২৬) নামের এক যুবককে আসামি করে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত রেজাউল মিয়া উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মাড়ালা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি বিকেলে বসতবাড়ির পিছনে শনি হাওরের আহাম্মকখালি ফিসারিতে মাছ দেখতে যায় ওই কিশোরী। পরে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে আটক করে করচ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রেজােউল মিয়া। এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয় সে ।
লিখিত অভিযোগে আরো বলা হয়, কয়েক দিন আগে ওই কিশোরীর শারিরীক পরিবর্তন আসলে পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি জানতে পারে। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে গেলে ৫ মাসের অন্তঃসত্ত্বার রিপোর্ট আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed