ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে সিলেটে ট্যাংক-লরি মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘ছাত্রলীগ পরিচয়ে’ একটি সিএনজি ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ। সিলেট পেট্রোল ও সিএনজি পাম্পগুলোতে নিরাপত্তাহীনতা ও সিএনজি পাম্পে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে ও ৫ দফা দাবিতে নগরীতে ২’শতাধিক ট্যাংকলরি নিয়ে প্রতিবাদ মিছিল বেরা করা হয়।
বুধবার (৩১ মে) প্রতিবাদ মিছিলটি নগরীর চন্ডিপুল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. মজিবর রহমানে কাছে ৫ দফা দাবি স্মবলিত স্মারকলিপি প্রদান করেন।
সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, ফিলিং স্টেশনে হামলায় জেলা প্রশাসক বরাবরে আমরা ৬টি লিখিত দাবি পেশ করেছি। সেগুলো হলো- পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা, মালিক শ্রমিকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের শান্তি নিশ্চিত, শাহপরাণ থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং ষ্টেশন ও ট্যাংকলরীর থেকে চাঁদাবাজি বন্ধ। দাবি মানা না হলে পেট্রোল পাম্প, সিএনজি ষ্টেশন, ট্যাংকলরী এপি রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করবে।
সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর মালিক শ্রমিক পরিষদের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দাবিগুলো না মানা হলে আগামী রোববার ৪ জুন সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি ষ্টেশন, ট্যাংকলরী এপি কর্মবিরতী ঘোষনা করবো।
এরআগে গত ২৬ মে সকালে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। তেল না দেয়ায় ছাত্রলীগ পরিচয়ধারীরা হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ উঠে, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মালিকানাধীন আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস না দেওয়ায় কিছু দুর্বৃত্ত স্টেশনের নজেলম্যান রাজু ও বাদশার ওপর হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ৬-৭ জন ছিল। তারা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ পরিচয় দিয়ে জোর করে সিরিয়াল ভেঙে গ্যাস নিতে চায়। এসময় দায়িত্বরত কর্মচারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের দৃশ্য এবং হামলাকারীদের মুখ সিসিটিভি ফুটেজে রেকর্ড রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed