সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।
সোমবার (২৯ মে) রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে। অভিযুক্ত ব্যক্তি নিহতের বড় ভাই।
মঙ্গলবার (৩০ মে) বিষয়টি জামালগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নুরু মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের জমি সংক্রান্ত বিরোধের জের কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে নুরুকে শাবল দিয়ে আঘাত করে তাজুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এস আই সৌরভ দাস জানান, সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed