সিলেটে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৪ মাসের এক শিশুকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় মমতা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্য্লয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানিয়েছেন।
এরআগে সোমবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রেস বিফ্রিংয়ে শেখ মো. সেলিম জানান, গত ২৭ মে সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ছেলে শাহ জাহান নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে ফয়জুদ্দিন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়। গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সোমবার হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান পরিচালনা করে ঐ শিশুকে উদ্ধার করে। নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের মমতা বেগম (৪৫) নামের এক মহিলার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় ঐ মহিলাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর প্রকৃত পরিচয় গোপন করে শিশু শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী জাফর নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে অবস্থান নেয়। প্রায় ২০ দিন বাড়িতে অবস্থান করে বিশ্বস্ততা অর্জন করে গত ২৭ মে সুযোগ বুঝে ঐ শিশুকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ে গ্রেপ্তারকৃত মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।’
এদিকে পলাতক আসামি জাফরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed