সিলেটস্থ কুলাউড়া সমিতির কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বসবাসরত কুলাউড়া উপজেলার অধিবাসীদের নিয়ে কুলাউড়া সমিতি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত কুলাউড়াবাসি সবার সম্মতিক্রমে কুলাউড়া সমিতির কমিটি গঠন করা হয়।
সভায় সবার সম্মতিক্রমে সাংবাদিক কামাল হাসানকে সভাপতি ও বদরুল হোসেন খাঁন কামরানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সমিতিতে অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুল বাছিত, জাফর আহমদ গিলমান, রেনু মিয়া, পরাগ কান্তি দেব, জহিরুল ইসলাম রিপন, আব্দুল আহাদ (রুমেল), মো. ফজলুল হক, রুমান আহমদ, নীল কান্ত দাস নিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই আল হাদী, নুরুজ্জামান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক এড. বিমলেন্দু মিত্র তপন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পংকজ কান্তি দত্ত, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন সাজু, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল সোহেল।
সদস্য প্রফেসর ড. নুর উদ্দিন আহমদ, সিদ্দিক জালাল উদ্দিন আল বেরুনী, আব্দুল মুহিত, অরবিন্দু কুমার দত্ত, বিশ্বজিৎ দাস, অনুরুপ দেব চৌধুরী, ফতেহুল আলম সোহেল, রিপন দেব, সাংবাদিক এম এ কাইয়ুম প্রমুখ।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed