কোটি টাকার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তৃতীয় লিঙ্গের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২২ মে) দুপুরে র্যাব-১১-এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এরআগে রোববার (২১ মে) রাতে বন্দর উপজেলার মদনপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), রবি আলম ওরফে প্রিয়া (২৪), মো. আল-আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) ও ফারুক ওরফে রিয়ামনি (২৫)।
বিজ্ঞপ্তিতে এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের মূল হোতাসহ সবাই তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানা দিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed