সিলেটে প্রেস কাউন্সিল’র আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুরে সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ১৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছেন। সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মাসুদ খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলরের সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের পরিচালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ সভাপতি এম এ হান্নান, ইমজার গুলজার আহমদ, বাসসের মকসুদ আহমদ, জালালাবাদের আহবাব মোস্তফা খান, দৈনিক একাত্তরের কথা’র সাইদ চৌধুরী টিপু, আজকের পত্রিকার শাকিলা ববি প্রমুখ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed