কমলগঞ্জে চলন্ত ট্রেনে উঠার সময় নিচে পড়ে পা দ্বিখন্ডিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির বেসামরিক কর্মচারী (টিএস) সুমন কুমার দাসের বাম পা দ্বিখন্ডিত হয়েছে। আহত সুমনকে দ্রুত হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনে এঘটনা ঘটে।
বিমান বাহিনী শমশেরনগর ইউনিট সূত্রে জানা যায়, ডিউটি শেষ করে কুলাউড়াস্থ নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন কুমার দাস পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় নিচে পড়ে যান। এসময় বাম পায়ের হাঁটুর উপরের অংশ কেটে দ্বিখন্ডিত হয় এবং ডান পায়ের গোড়ালিতে তিনি আঘাতপ্রাপ্ত হন। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তিনি দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনা কবলিত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে সংবাদ পৌঁছালে বিমান বাহিনীর সদস্যরা নিয়ে যান এবং হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক পা দ্বিখন্ডিত ও অন্য পায়ের গোড়ালিতে জখম হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed