সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রেললাইনে বসে ছিলেন এক যুবক। একটি ট্রেন এলেও তিনি তা খেয়াল করেননি। পরে সেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবক আবদুর রহমান (৩৭) সিলেটের জকিগঞ্জ উপজেলার মিরপাড়া এলাকার সৈয়দ আতাউর রহমানের ছেলে।
দক্ষিণ সুরমা উপজেলার মোমিনখলা এলাকায় ভাড়া বাসায় থেকে পিকআপ ভ্যান চালাতেন আবদুর রহমান।
রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রচণ্ড গরমের কারণে আবদুর রহমান দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার রেললাইনে বসে হাওয়া খাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সিলেট রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed