সিলেটে জয়ন্তিকা ট্রেনে পাথর নিক্ষেপে পরিচালক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যে সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
বিষয়টি আব্দুল লতিফ নিজে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। তিনি জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি তার মাথায় এসে পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।
পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এই প্রতিবেদককে।
ট্রেন পরিচালক আব্দুল লতিফের ভাতিজা জাহাঙ্গীর আলম সুমন বলেছেন, চলন্ত ট্রেনে দুর্বৃক্তদের পাথর নিক্ষেপের কারণে আমার ছোট চাচা আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তার মাথায় এক্সরে করানো হয়েছে এবং সেলাই দেওয়া হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed